২০। (১) কমিশনের নিকট প্রাথমিকভাবে (Prima facie) যদি প্রতীয়মান হয় যে, কোন এক্সচেঞ্জ বা বিদ্যমান এক্সচেঞ্জ বা উহার কোন পরিচালক, সদস্য, প্রধান নির্বাহী কর্মকর্তা, কর্মকর্তা-কর্মচারী, কমিটির কোন সদস্য, শেয়ারহোল্ডার বা কোন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ও জ্ঞাতসারে এই আইনের কোন বিধান পালনে ব্যর্থ হইয়াছে বা লংঘন করিয়াছে, তাহা হইলে কারণ প্রদর্শনের যুক্তিসংগত সুযোগ প্রদান করিয়া উক্তরূপ ব্যর্থতা বা লংঘনের জন্য কমিশন- (ক) সংশ্লিষ্ট এক্সচেঞ্জকে অন্যূন ১০ (দশ) লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করিতে পারিবে, অথবা উক্ত এক্সচেঞ্জের নিবন্ধন সনদ স্থগিত করিতে পারিবে; (খ) উহার কোন পরিচালক, সদস্য, প্রধান নির্বাহী কর্মকর্তা,…