২। (১) বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) ’’অর্ডিন্যান্স’’ অর্থ Securities and Exchange Ordinance, 1969 (Ordinance No. XVII of 1969) ); (২) ’’অনুমোদিত স্কীম’’ অর্থ কমিশন কর্তৃক অনুমোদিত কোন ডিমিউচ্যুয়ালাইজেশন স্কীম; (৩) ’’এক্সচেঞ্জ’’ অর্থ কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এর অধীনে নিগমিত একটি শেয়ার দ্বারা সীমিত দায় পাবলিক লিমিটেড কোম্পানী যাহা সিকিউরিটিজ ক্রয়-বিক্রয়ের জন্য একটি বাজার অথবা সিকিউরিটিজ এর ক্রেতা-বিক্রেতাদের কার্যক্রম পরিচালনায় সুবিধা প্রদান করে অথবা প্রয়োজনীয় সুবিধাদিসহ এমন একটি প্রতিষ্ঠান যাহা সাধারণভাবে একটি এক্সচেঞ্জ এর সর্বপ্রকার কার্যক্রম…