১৯। এক্সচেঞ্জ সকল সময়,- (ক) জনস্বার্থ তথা বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য কাজ করিবে; এবং (খ) উহার স্বার্থের সহিত সাংঘর্ষিক হইলে জনস্বার্থ তথা বিনিয়োগকারীদের স্বার্থকে প্রাধান্য প্রদান করিবে।