১৮। ডিমিউচ্যুয়ালাইজেশন এর ফলে বিদ্যমান এক্সচেঞ্জ এর- (ক) সকল সিকিউরিটিজ ডিমিউচ্যুয়ালাইজড এক্সচেঞ্জ এ তালিকাভুক্ত সিকিউরিটিজ হিসাবে গণ্য হইবে; (খ) প্রবিধান বা বিধি-বিধান অনুসারে প্রদত্ত কোন আদেশ বা নির্দেশ, অনুমোদিত স্কীম এর সহিত সাংঘর্ষিক না হওয়া সাপেক্ষে, ডিমিউচ্যুয়ালাইজড এক্সচেঞ্জ এর ক্ষেত্রে প্রযোজ্য হইবে; (গ) অর্জিত কোন অধিকার, সুবিধা, দায়-দায়িত্ব, সম্পাদিত কোন চুক্তি বা দেনা-পাওনার কোন পরিবর্তন হইবে না, বা উহার বিরুদ্ধে সূচিত কোন আইনানুগ কার্যধারা ত্রুটিপূর্ণ বলিয়া গণ্য হইবে না, এবং উহার বিরুদ্ধে কোন আইনানুগ কার্যধারা অব্যাহত থাকিলে বা উহা দ্বারা সূচিত হইয়া থাকিলে উহা চলমান ও অব্যাহত…