১৬। (১) অনিবন্ধিত কোন প্রাথমিক শেয়ারহোল্ডার, যাহার অনুকূলে ট্রেক ইস্যু করা হইয়াছে, তিনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ১৫ নং আইন) বা তদধীন প্রণীত কোন বিধিমালার বিধান অনুসারে নিবন্ধিত না হইয়া থাকিলে, তাহাকে ডিমিউচ্যুয়ালাইজেশনের তারিখ হইতে ৩ (তিন) বৎসরের মধ্যে উক্ত আইন বা বিধিমালার বিধান অনুসারে নিবন্ধন সনদ গ্রহণ করিতে হইবে এবং উক্ত সনদ প্রাপ্তির ৬ (ছয়) মাসের মধ্যে ব্যবসা শুরু করিতে হইবে। (২) ডিমিউচ্যুয়ালাইজেশনের তারিখ হইতে ৫ (পাঁচ) বৎসরের মধ্যে ইস্যুকৃত ট্রেক একবার হস্তান্তর করা যাইবে। (৩) উপ-ধারা (২) এর অধীন কোন কোম্পানী হস্তান্তরিত ট্রেক গ্রহণ করিলে,…