১৪। (১) ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী অনধিক ৩ (তিন) বৎসরের মধ্যে যে কোন সময়, কমিশন, কোন এক্সচেঞ্জকে নিম্নলিখিত কার্যাদি নির্দেশনা প্রদানের ১ (এক) বৎসরের মধ্যে সম্পাদনের জন্য নির্দেশনা প্রদান করিতে পারিবে, যথাঃ- (ক) ব্লকড হিসাবে সংরক্ষিত শেয়ার হইতে মোট ইস্যুকৃত শেয়ারের অনধিক শতকরা ২৫ (পঁচিশ) ভাগ শেয়ার বিক্রয়ের জন্য কোন কৌশলগত বিনিয়োগকারীর সহিত ১ (এক) বৎসর মেয়াদী বা কমিশন কর্তৃক নির্ধারিত সময়ের জন্য চুক্তি সম্পাদন; (খ) কৌশলগত বিনিয়োগকারীদের অনুকূলে বরাদ্দকৃত শেয়ার ব্যতিরেকে ব্লকড হিসাবে সংরক্ষিত অবশিষ্ট শেয়ার জনগণ বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিকট বিক্রয়ের প্রস্তাব প্রদান করা যাইবে; তবে শর্ত…