১২। (১) ডিমিউচ্যুয়ালাইজড এক্সচেঞ্জ এর ক্ষেত্রে- (ক) ব্লকড হিসাবে প্রাথমিক শেয়ারহোল্ডারগণ কর্তৃক সাময়িকভাবে ধারণকৃত শেয়ার ব্যতীত, ট্রেক হোল্ডারগণ এবং তাহাদের সহিত সম্পর্কিত ব্যক্তি কর্তৃক সামষ্টিকভাবে ধারণকৃত শেয়ার উহার মোট ইস্যুকৃত শেয়ারের শতকরা ৪০ (চল্লিশ) ভাগের অধিক হইবে না; (খ) কোন কৌশলগত বিনিয়োগকারী, কমিশনের অনুমোদন সাপেক্ষে, উহার মোট ইস্যুকৃত শেয়ারের শতকরা ২৫ (পঁচিশ) ভাগ পর্যন্ত ধারণ করিতে পারিবেঃ তবে শর্ত থাকে যে, কমিশন, জনস্বার্থে, এই সীমার অধিক শেয়ার ধারণ করিবার জন্য কোন কৌশলগত বিনিয়োগকারীকে অনুমোদন প্রদান করিতে পারিবে: (গ) কোন ব্যক্তি, কৌশলগত বিনিয়োগকারী ব্যতীত, এককভাবে এবং তাহার…