১১। (১) বিদ্যমান অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, ডিমিউচ্যুয়ালাইজড এক্সচেঞ্জ, নিম্নলিখিত শর্তাদি আবশ্যিকভাবে পালন করিবে, যথাঃ- (ক) ডিমিউচ্যুয়ালাইজেশন এর তারিখ হইতে ৯০ (নববই) দিনের মধ্যে সংঘবিধি অনুযায়ী নির্বাচন সম্পন্ন করিয়া পরিচালনা পরিষদের প্রথম সভা অনুষ্ঠান করিবে; (খ) লেনদেনের অধিকার হইতে উহার মালিকানা ও ব্যবস্থাপনা পৃথক করিবে; (গ) অনুমোদিত স্কীম-এ বর্ণিত যোগ্যতা ও শর্তাদি অনুযায়ী ট্রেডিং রাইট এণ্টাইটেলমেন্ট সার্টিফিকেট প্রদান করিবে; (ঘ) কমিশনের লিখিত পূর্বানুমোদন সাপেক্ষে, বিশেষ সিদ্ধান্তবলে, নতুন শেয়ার ইস্যু করিবে। (২) ডিমিউচ্যুয়ালাইজড এক্সচেঞ্জ এর পরিচালনা পরিষদের চেয়ারম্যানসহ…