৯। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, পরিচালনা পর্ষদের দায়িত্ব ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:- (ক) এজেন্সি পরিচালনা কার্যক্রমের সহিত সংশ্লিষ্ট কৌশলপত্র ও নির্দেশনা প্রণয়নের উদ্যোগ অনুমোদন; (খ) এজেন্সির কার্যক্রম পরিবীক্ষণ ও মূল্যায়ন; (গ) জাতীয়, আঞ্চলিক বা আন্তর্জাতিক সংস্থা, বিনিয়োগকারী ও প্রযুক্তি প্রতিষ্ঠানসমূহের সহিত চুক্তি অনুমোদন; (ঘ) এজেন্সির কল্যাণ ও সুবিধার্থে ঋণ, মঞ্জুরি বা অনুদান গ্রহণের অনুমোদন; (ঙ) এজেন্সির স্থাবর ও অস্থাবর সম্পত্তির ব্যবস্থাপনার জন্য আনুষঙ্গিক ব্যয়, ফি ও চার্জ অনুমোদন; (চ) এজেন্সির জনবল নিয়োগ এবং বাজেট প্রণয়নের উদ্যোগ গ্রহণের অনুমোদন; এবং (ছ) কোনো সুনির্দিষ্ট বিষয়ে…