৭। (১) পরিচালনা পর্ষদ নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়: (গ) সচিব, অর্থ বিভাগ: (ঘ) সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ; (ঙ) সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়; (চ) সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ: (ছ) সচিব, সমন্বয় ও সংস্কার, মন্ত্রিপরিষদ বিভাগ; (জ) সভাপতি, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ; (ঝ) সভাপতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস; (ঞ) সভাপতি, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; (ট) সভাপতি, ইন্টারনেট…