৫। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, এজেন্সির ক্ষমতা ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:- (ক) জনবান্ধব সেবাব্যবস্থার উন্নয়নে প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী সংস্কৃতির বিকাশ; (খ) জনকল্যাণে প্রযুক্তি বিষয়ক উচ্চতর গবেষণা পরিচালনা এবং গবেষণায় উদ্ভাবিত পণ্য ও সেবার মেধাস্বত্ত্ব সংরক্ষণে সহায়তা প্রদান; (গ) প্রযুক্তি সম্পর্কিত জনসচেতনতা ও চাহিদা সৃষ্টি এবং জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সহায়তা প্রদান: (ঘ) প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী কর্মসূচি ও প্রকল্প গ্রহণ; (ঙ) অংশীদারিত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকার, শিল্প, শিক্ষাব্যবস্থা ও সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশাসহ দেশি-বিদেশি প্রতিষ্ঠানসমূহকে সেবা ও পরামর্শ প্রদান ও…