২৬। এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে, বিদ্যমান এসপায়ার টু ইনোভেট (এটুআই) এর- (ক) সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি এবং নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ এজেন্সির নিকট হস্তান্তরিত ও ন্যস্ত হইবে; (খ) সকল ঋণ, দায়-দায়িত্ব, উন্নয়ন প্রকল্প, যদি থাকে, এজেন্সির ঋণ, দায়-দায়িত্ব এবং প্রকল্প বলিয়া গণ্য হইবে; (গ) সকল অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব, বিনিয়োগ, তহবিল ও স্বার্থ এজেন্সির অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব, বিনিয়োগ, তহবিল ও স্বার্থ বলিয়া গণ্য হইবে এবং (ঘ) সকল চুক্তি, দলিল ও অনুমোদন এজেন্সির চুক্তি, দলিল ও অনুমোদন বলিয়া গণ্য হইবে।