২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) “এজেন্সি” অর্থ ধারা ৩-এর অধীন প্রতিষ্ঠিত এজেন্সি টু ইনোভেট (এটুআই); (২) “তহবিল” অর্থ এজেন্সির তহবিল; (৩) “নির্বাহী কমিটি” অর্থ এজেন্সির নির্বাহী কমিটি; (৪) “পরিচালনা পর্যদ" অর্থ এজেন্সির পরিচালনা পর্ষদ; (৫) “প্রধান নির্বাহী কর্মকর্তা” অর্থ এজেন্সির প্রধান নির্বাহী কর্মকর্তা; (৬) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৭) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (৮) “সদস্য” অর্থ পরিচালনা পর্ষদ, বা, ক্ষেত্রমত, নির্বাহী কমিটির কোনো সদস্য; এবং (৯) “সরকার” বলিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে বুঝাইবে।