১৮। (১) এজেন্সি উহার আয়-ব্যয়ের হিসাবরক্ষণ করিবে এবং হিসাবের বাৎসরিক বিবরণী প্রস্তুত করিবে। (২) বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অতঃপর মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক বলিয়া অভিহিত, প্রত্যেক বৎসর এজেন্সির হিসাব নিরীক্ষা করিবেন এবং এতৎসংশ্লিষ্ট বিদ্যমান আইনের বিধান মোতবেক নিরীক্ষা রিপোর্ট দাখিল করিবেন। (৩) উপধারা (২) এর অধীন হিসাব নিরীক্ষা ছাড়াও Bangladesh Chartered Accountants Order, 1973 (President Order No. 2 of 1973)-এর Article 2 (1) (b)-তে সংজ্ঞায়িত Chartered Accountant দ্বারা এজেন্সির হিসাব নিরীক্ষা করা যাইবে এবং এতদুদ্দেশ্যে এজেন্সি এক বা একাধিক Chartered Accountant নিয়োগ করিতে…