১৭। এজেন্সি প্রতি বৎসর সরকার কর্তৃক নির্দিষ্ট সময়ের মধ্যে উহার সম্ভাব্য আয়-ব্যয়সহ পরবর্তী অর্থ বৎসরের বাৎসরিক বাজেট বিবরণী সরকারের নিকট পেশ করিবে এবং উহাতে উক্ত বৎসরে সরকারের নিকট হইতে এজেন্সির কী পরিমাণ অর্থের প্রয়োজন হইবে উহারও উল্লেখ থাকিবে।