১৬। (১) এজেন্সি টু ইনোভেট (এটুআই) তহবিল নামে এজেন্সির একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নরূপ উৎস হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা :- (ক) সরকার কর্তৃক প্রদত্ত সাহায্য, মঞ্জুরি বা অনুদান; (খ) সরকারের অনুমোদন সাপেক্ষে গৃহীত ঋণ; (গ) সরকারের অনুমোদন সাপেক্ষে প্রাপ্ত অনুদান বা সাহায্য; (ঘ) তহবিলের অর্থ বিনিয়োগের মাধ্যমে প্রাপ্ত আয় বা মুনাফা; (ঙ) এজেন্সির সম্পত্তি বা কোনো কার্যক্রম হইতে প্রাপ্ত আয়; (চ) এজেন্সি কর্তৃক সেবা বা পরামর্শ প্রদানের বিনিময়ে প্রাপ্ত ফি বা চার্জ; (ছ) এজেন্সির নিজস্ব উৎস হইতে প্রাপ্ত আয়; এবং (জ) সরকার কর্তৃক অনুমোদিত অন্য কোনো বৈধ উৎস হইতে প্রাপ্ত আয়। (২) তহবিলের সকল অর্থ কোনো…