১৩। (১) এজেন্সির একজন প্রধান নির্বাহী কর্মকর্তা থাকিবেন। (২) প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহার চাকুরির শর্তাবলি প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে। (৩) প্রধান নির্বাহী কর্মকর্তা এজেন্সির সার্বক্ষণিক কর্মকর্তা হইবেন এবং তিনি- (ক) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, পরিচালনা পর্ষদ ও নির্বাহী কমিটি কর্তৃক নির্দেশিত কার্যাবলি ও দায়িত্ব সম্পাদন করিবেন; (খ) পরিচালনা পর্ষদ ও নির্বাহী কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়ী থাকিবেন; এবং (গ) পরিচালনা পর্ষদ ও নির্বাহী কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করিবেন।