১২। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে নির্বাহী কমিটির দায়িত্ব ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :- (ক) প্রকল্প, কর্মসূচি ও পরিকল্পনা প্রণয়ন, গ্রহণ, মূল্যায়ন ও পরিবীক্ষণ; (খ) এজেন্সির স্থাবর ও অস্থাবর সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও সংস্কার, উহার বিমাকরণ ও বিমা পরিচালনা: (গ) এজেন্সির কল্যাণে স্থাবর ও অস্থাবর সম্পত্তি বা উহার কোনো অংশ ইজারা বা ভাড়া প্রদানের অনুমোদন; এবং (ঘ) পরিচালনা পর্ষদ কর্তৃক গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন ।