১০। (১) নির্বাহী কমিটি নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) অতিরিক্ত সচিব (সংস্কার), মন্ত্রিপরিষদ বিভাগ; (গ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (ঘ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক মনোনীত অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (ঙ) ডাক ও টেলিযোগাযোগ বিভাগ কর্তৃক মনোনীত অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি। (চ) প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক মনোনীত মহাপরিচালক পদমর্যাদার একজন প্রতিনিধি; (ছ) স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কর্তৃক মনোনীত উহার একজন প্রতিনিধি; (জ) নির্বাহী কমিটির…