বাংলাদেশে জনবান্ধব সেবাব্যবস্থার উন্নয়নে তথ্য প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী সংস্কৃতির বিকাশ এবং জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সহায়তা প্রদানকল্পে এজেন্সি টু ইনোভেট (এটুআই) নামে একটি এজেন্সি প্রতিষ্ঠা এবং আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন যেহেতু বাংলাদেশ নাগরিকবান্ধব অগ্রসর ডিজিটাল প্রযুক্তিভিত্তিক সেবার উন্নয়ন, উদ্ভাবনী সংস্কৃতির বিকাশ, জ্ঞানভিত্তিক সুখী ও সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠায় সহায়তা প্রদান এবং জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রূপকল্প-২০২১ বাস্তবায়নকল্পে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন 'একসেস টু ইনফরমেশন (এটুআই)' প্রকল্প এবং বর্তমানে তথ্য ও…