৭। (১) এই ধারার উপ-ধারা (২) এর বিধানাবলী সাপেক্ষে, Court Fees Act, 1870 (VII of 1870) এর বিধানাবলী হাইকোর্ট বিভাগের এডমিরালটি এখতিয়ারে আনীত সকল প্রকার action in rem বা action in personam মামলা ও দাবীর ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হইবে: তবে শর্ত থাকে যে, উক্ত Court Fees Act-এ ভিন্নরূপ বিধান থাকা সত্ত্বেও এই আইনের ধারা ৩ এর উপ-ধারা (২) এর দফা (ঢ)-এ উল্লেখিত দাবী বাদে অন্য সকল দাবীর ক্ষেত্রে সর্বোচ্চ কোর্ট ফি অনধিক টাঃ ১,০০,০০০ (এক লক্ষ) হইবে এবং উক্ত দফা (ঢ)-তে উল্লেখিত দাবীর ক্ষেত্রে কোর্ট ফি ১০০ (একশত) টাকা প্রদেয় হইবে। (২) এই আইনের অধীন আরজির উপর আরোপযোগ্য সকল ফিস স্ট্যাম্পের মাধ্যমে বা…