৫। (১) এই ধারা প্রযোজ্য হয় এমন কোন দাবী কার্যকর করণার্থ বাংলাদেশের কোন আদালত action in personam বিচারার্থ গ্রহণ করিবে না, যদি না- (ক) বিবাদীর সাধারণ বসবাসের বা ব্যবসার স্থান বাংলাদেশে থাকে; (খ) মামলার কারণ বাংলাদেশের অভ্যন্তরীণ বা রাষ্ট্রীয় জলসীমার মধ্যে বা বাংলাদেশের কোন বন্দর সীমার মধ্যে উদ্ভব হয়; অথবা (গ) একই ঘটনা বা এক সম্পর্কযুক্ত ঘটনাবলী হইতে উদ্ভূত কোন মামলা উক্ত কোর্টে বিচারাধীন থাকে বা শুনানী গ্রহণের পর উক্ত মামলায় সিদ্ধান্ত হইয়া থাকে। (২) এই ধারা প্রযোজ্য হয় এমন কোন দাবী কার্যকর করণার্থ বাংলাদেশের কোন আদালত কোন ধপঃরড়হ রহ ঢ়বৎংড়হধস বিচারার্থ গ্রহণ করিবে না, যদি বাংলাদেশের বাহিরের কোন…