২। বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) "অভ্যন্তরীণ জলসীমা" অর্থ রাষ্ট্রীয় জলসীমা সম্পর্কিত আন্তর্জাতিক আইনের অধীন সমুদ্রের অংশ ছাড়াও, সরকার কর্তৃক প্রজ্ঞাপন দ্বারা বাংলাদেশের উপকূলবর্তী সমুদ্রের যে সকল অংশ আন্তর্জাতিক আইনের আওতায় বাংলাদেশের সার্বভৌমত্বের অন্তর্বর্তী বলিয়া ঘোষিত হয় তাহা অন্তর্ভুক্ত; (খ) "জাহাজ" অর্থে নৌপরিবহনে ব্যবহৃত হয় এমন যে কোন জলযান (vessel) অন্তর্ভুক্ত হইবে; (গ) "পণ্য" অর্থে মালপত্র অন্তর্ভুক্ত হইবে; (ঘ) "প্রজাতন্ত্র" অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ; (ঙ) "বন্দর" অর্থ কোন বন্দর, পোতাশ্রয়, নদী, মোহনা, আশ্রয়, জাহাজঘাটা, খাল বা এমন কোন স্থান যেখানে…