৮। (১) অধিদপ্তরের প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত হইবে। (২) সরকার, প্রয়োজনবোধে, ঢাকার বাহিরে যে কোন স্থানে অধিদপ্তরের অধঃস্তন বা শাখা কার্যালয় স্থাপন করিতে পারিবে।