১৮। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে স্থানীয় পর্যায়ে নিম্নবর্ণিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি বা, ক্ষেত্রমত, স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটি গঠিত হইবে,যথা: (ক) সিটি কর্পোরেশন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি; (খ) জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি; (গ) উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি; (ঘ) পৌরসভা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি; (ঙ) ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি; এবং (চ) প্রয়োজনে, দুর্যোগকালীন জেলা বা উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটি। (২) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে স্থানীয় পর্যায়ে নিম্নবর্ণিত দুর্যোগ সাড়াদান সমন্বয় গ্রুপ গঠিত হইবে, যথা:- (ক) সিটি কর্পোরেশন দুর্যোগ সাড়াদান সমন্বয় গ্রুপ; (খ) জেলা দুর্যোগ সাড়াদান…