১৪। (১) ব্যাপক আকারের দুর্যোগের সময় সাড়াদান কার্যক্রম সুসংগঠিত ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে জাতীয় দুর্যোগ সাড়াদান সমন্বয় গ্রুপ গঠিত হইবে, যথা:- (১) খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, যিনি ইহার সভাপতিও হইবেন; (২) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী,; (৩) সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার; (৪) অর্থ বিভাগের সচিব; (৫) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব; (৬) তথ্য মন্ত্রণালয়ের সচিব; (৭) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব; (৮) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব; (৯) পানি সম্পদ…