১০। (১) অধিদপ্তরের একজন মহাপরিচালক থাকিবেন, যিনি অধিদপ্তরের প্রধান নির্বাহী হইবেন। (২) মহাপরিচালক সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহার চাকুরীর শর্তাদি সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে। (৩) মহাপরিচালক- (ক) অধিদপ্তরের সকল প্রশাসনিক ও আর্থিক কার্যাদি পরিচালনা করিবেন; (খ) অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণের কার্যাবলী তদারকি এবং তাহাদের দিক-নির্দেশনা প্রদান করিবেন; (গ) এই আইনের বিধানাবলী সাপেক্ষে এবং, সময় সময়, সরকার ও কাউন্সিল কর্তৃক নির্দেশিত কার্যাবলী, যদি থাকে, সম্পাদন, ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করিবেন; (ঘ) দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত যে কোন বিষয়ে কার্যক্রম গ্রহণের জন্য কোন ব্যক্তি কর্তৃক…