২৮৷ (১) আপাততঃ বলবত্ অন্য কোন আইনে ভিন্নরূপ যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন ও উহার তফসিলে বর্ণিত অপরাধসমূহ কেবলমাত্র স্পেশাল জজ কর্তৃক বিচারযোগ্য হইবে৷ (২) এই আইনের অধীন ও উহার তফসিলে বর্ণিত অপরাধসমূহের বিচার ও আপীল নিষ্পত্তির ক্ষেত্রে The Criminal Law Amendment Act, 1958 (XL of 1958) এর *** বিধানাবলী প্রযোজ্য হইবে৷ (৩) The Criminal Law Amendment Act, 1958 (XL of 1958) এর কোন বিধান এই আইনের কোন বিধানের সহিত অসংগতিপূর্ণ হইলে এই আইনের বিধান কার্যকর হইবে৷ দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ ২০০৪ সনের ৫ নং আইনের ধারা ২৮ এর সংশোধন ২১। উক্ত আইনের ধারা ২৮ এর (ক) উপ-ধারা (১) এ উল্লিখিত…