৩৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “আদালত” অর্থ দায়রা আদালত, বিশেষ আদালত ও ম্যাজিষ্ট্রেট আদালত; (খ) “দ্রুত বিচার ট্রাইব্যুনাল” অর্থ ধারা ৪ এর অধীন স্থাপিত দ্রুত বিচার ট্রাইব্যুনাল; (গ) “দায়রা আদালত” অর্থ Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898) এর অধীন গঠিত Court of Session; (ঘ) “ফৌজদারী কার্যবিধি” অর্থ Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898); (ঙ) “বিশেষ আদালত” অর্থ Special Powers Act, 1974 (Act No. XIV of 1974) এর অধীন গঠিত Special Tribunal, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (২০০০ সনের ৮ নং আইন) এর অধীন গঠিত নারী ও শিশু নির্যাতন দমন…