ধারা ৯৯ ৷ সুক্ষ্ণবিচারে আইনসঙ্গত না হলেও কোন সরকারী কর্মচারী তার সরকারী পদমর্যাদাবলে সদুদ্দেশ্যে প্রণোদিত হয়ে কোন কার্য করলে বা করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কোনরূপ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগযোগ্য হবে না, যদি সরকারী কর্মচারীর উক্ত কাজে বা কার্যের প্রচেষ্টায় ন্যায়সঙ্গতভাবে মৃত বা গুরুতর আঘাতের সম্ভাবনা দেখা না দেয়। সুক্ষ্মবিচারে আইনসঙ্গত না হলেও কোন সরকারী কর্মচারীর সরকারী পদমর্যাদা বলে ও আন্তরিক সদিচ্ছা প্রণোদিত ভাবে প্রদত্ত নির্দেশ অনুযায়ী সম্পাদিত কাজ বা কাজ করার প্রচেষ্টার বিরুদ্ধে কোনরূপ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগযোগ্য হবে না, যদি সরকারী কর্মচারীর নির্দেশ অনুযায়ী…