ধারা ৯৮। কোন ব্যক্তি অল্পবয়স্কতা, বুদ্ধির অপরিণতি, মনে অপ্রকৃতিস্থতা বা নেশার ঘোরে যে কার্যটি করছে বা তার কোনরূপ ভ্রান্ত ধারণার ফলে যে কার্যটি করছে সে কার্যটি যদি অন্যথায় অপরাধমূলক হয়, কিন্তু উক্ত অবস্থায় করছে বলে অথবা উক্তরূপ ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে করছে বলে কার্যটি সেরূপ অপরাধমূলক নয়-এইরূপ ক্ষেত্রে উক্ত কার্যটি যথার্থই অপরাধমূলক হলে যেরূপ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার থাকত প্রত্যেক ব্যক্তিরই সেরূপ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার থাকবে। উদাহরণসমূহ - Illustrations (ক) চ তার মস্তিষ্ক বিকৃতির ফলে ক-কে হত্যা করার চেষ্টা করে। এইরূপ হত্যার চেষ্টার জন্যও অপরাধী হবে না। কিন্তু চ সুস্থ মস্তিষ্ক…