ধারা ৯৪ । খুন এবং মৃত্যুদন্ডে দন্ডনীয় রাষ্ট্রবিরোধী অপরাধ ছাড়াই ভীতি প্রদর্শনের ফলে ভীত ও বাধ্য হয়ে কোন ব্যক্তি দ্বারা সম্পাদিত অন্য কোন কাজ অপরাধমূলক হবে না-যদি যে কার্যটি করতে উক্ত ব্যক্তিকে বাধ্য করার জন্য হুমকি দেওয়া হয়েছিল, সে কার্যটি করার সময়, প্রদত্ত ভীতি প্রদর্শন এমন ধরনের ছিল যে, তার পরিণাম হবে উক্ত ব্যক্তির আসন্ন মৃত্যু। তবে শর্ত থাকে যে, ভীতির ফলে বাধ্য হয়ে যে ব্যক্তি উক্ত কার্যটি করেছিল সে ব্যক্তি নিজের ইচ্ছায় অথবা আসন্ন মৃত্যু ছাড়া তার অপর কোন ক্ষতির ন্যায়সংগত আশঙ্কায় নিজেকে এমন পরিস্থিতিতে নিপতিত করে নাই, যার ফলে সে উক্তরূপ হুমকির সম্মুখীন হয় । ব্যাখ্যা (Explanation)…