ধারা ৯১ ৷ যেসব কাজ সম্পন্ন করার জন্য যে ব্যক্তি সম্মতি দেয় বা যার স্বপক্ষে দেওয়া হয় তার ক্ষতি করতে পারে অথবা তার ক্ষতি করার উদ্দেশ্যে সম্পাদিত অথবা তার ক্ষতি হবে বলে জেনে সম্পাদিত কিন্তু উক্তরূপ সম্ভাব্য, উদ্দিষ্ট বা জ্ঞাত ক্ষতি না হলেও কার্যটি অপরাধমূলক বলে গণ্য হয়-সেই সব কাজের ক্ষেত্রে ৮৭, ৮৮ ও ৮৯ ধারাত্রয়ে উল্লেখিত ব্যতিক্রমগুলো প্রয়োগযোগ্য নয়। উদাহরণ Illustration প্রসূতির জীবন রক্ষার আন্তরিক সদিচ্ছা থেকে বা সরল বিশ্বাসে সংঘটন ছাড়াই অপর কোন উদ্দেশ্যে গর্ভপাতের ফলে প্রসূতির যে ক্ষতি হতে পারিত বা প্রসূতির যে ক্ষতি করার উদ্দেশ্যে গর্ভপাত করানো হয়েছে প্রসূতির সে ক্ষতিটি না হলেও একটি…