ধারা ৯০ ৷ যদি ক্ষতির ভয়ে বা তথ্যের ভ্রান্ত বর্ণনার কারণে কোন ব্যক্তি দ্বারা সম্মতি প্রদত্ত হয় এবং যদি উক্ত কার্য সম্পাদনকারী ব্যক্তি জানে কিংবা তার বিশ্বাস করার কারণ থাকে যে, তবে উক্ত সম্মতি অনুরূপ ভীতি কিংবা ভ্রান্ত ধারণার ফলে প্রদত্ত হয়েছিল তা হলে; অথবা অপ্রকৃতিস্থ ব্যক্তির সম্মতি (Consent of insane person):- যদি সম্মতি এইরূপ কোন ব্যক্তি দ্বারা প্রদত্ত হয়, যে ব্যক্তি অপ্রকৃতিস্থতা কিংবা প্ৰমত্ততার কারণে সে যাতে সম্মতি দান করে তার প্রকৃতি বা পরিণতি হৃদয়ঙ্গম করতে অক্ষম তা হলে; অথবা শিশুর সম্মতি (Consent of child):- প্রসঙ্গ অনুরূপ না বুঝালে যদি উক্ত সম্মতি বার বৎসরের কম বয়স্ক কোন ব্যক্তি…