ধারা ৮৬ ৷ যেসব ক্ষেত্রে কোন কাজ বিশেষ উদ্দেশ্য নিয়ে না করলে বা বিশেষ জ্ঞানসত্ত্বে না করলে উহা অপরাধ হয় না। সেসব ক্ষেত্রে কোন ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় উক্ত কাজটি করলে সে ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় না থাকলে যেভাবে করত, ঠিক সেভাবেই উক্তরূপ বিশেষ উদ্দেশ্য নিয়েই বা বিশেষ জ্ঞানসত্ত্বেই উক্ত কাজটি করেছে বলে ধরে নিয়ে তার বিচার করতে হবে-তবে যে বস্তুটি তাকে নেশাগ্রস্ত করেছে, সে বস্তুটি তার অগোচরে বা তার ইচ্ছার বিরুদ্ধে তাকে দেওয়া হয়ে থাকলে বা তার উপর প্রয়োগ করা হয়ে থাকলে ইহার অন্যথা হবে।