ধারা ৭৯। আইনত ন্যায়সঙ্গতভাবে কোন ব্যক্তি দ্বারা সম্পাদিত কাজ অথবা আইনগত ভুল না করে ঘটনা সম্পর্কে ভুলবশত আইনত ন্যায়সঙ্গত বলে সরল মনে বিশ্বাসের বশবর্তী হয়ে কোন ব্যক্তি কর্তৃক সম্পাদিত ণাণ কাজ অপরাধ বলে অভিহিত হবে না। উদাহরণ Illustration ক গ-কে এমন একটি কার্য করতে দেখে যা তার কাছে খুন বলে মনে হয়। আইনে সকলকেই খুনীকে হত্যাকার্যেরত দেখলে আটক করার ক্ষমতা দেওয়া হয়েছে তাই স্ক তার সুচিন্তিত বিচার মতে সরল বিশ্বাসে এই ক্ষমতা প্রয়োগ করে গ-কে আটক করে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে উপস্থিত করে। ক-এর এই কাজটি অপরাধ বলে গণ্য হবে না, যদিও শেষ পর্যন্ত প্রমাণিত হয় যে, গ যা করতেছিল, তা আত্মরক্ষার জন্যই করতেছিল।