ধারা ৭৫। কোন ব্যক্তি যদি -(ক) বাংলাদেশের কোন আদালত দ্বারা এই বিধির দ্বাদশ অধ্যায়ের অথবা সপ্তদশ অধ্যায়ের বিধানমতে দণ্ডনীয় কোন অপরাধের জন্য তিন বৎসর বা তদূৰ্ব্ব মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পর, কিংবা (খ) বাতিল । উক্ত দুইটি অধ্যায়ের কোন একটির বিধানমতে অনুরূপ মেয়াদের অনুরূপ কারাদণ্ডে দণ্ডনীয় কোন অপরাধে অপরাধী সাব্যস্ত হয় তবে সে ব্যক্তি অনুরূপ প্রতিটি পরবর্তী অপরাধের জন্য যাবজীবন কারাদণ্ডে অথবা দশ বৎসর পর্যন্ত মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবে।