ধারা ৭২। যেক্ষেত্রে এই মর্মে রায় দেওয়া হয় যে, কোন ব্যক্তি রায়ে উল্লেখিত কয়েকটি অপরাধের মধ্যে কোন একটির জন্য অপরাধী, কিন্তু উল্লেখিত অপরাধগুলির মধ্যে ঠিক কোনটির জন্য উক্ত ব্যক্তি অপরাধ তৎসম্পর্কে সন্দেহের অবকাশ রয়েছে, সেক্ষেত্রে যদি সবকয়টি অপরাধের জন্য একইরূপ দণ্ডের বিধান না থাকে, তবে যে অপরাধটির জন্য বিহিত সাজা সবচাইতে কম অপরাধীকে সে অপরাধটির জন্যই দণ্ডিত করতে হবে।