ধারা ৭১। যখন কোন অপরাধ এমন কয়েকটি আনুষঙ্গিক অংশের সমন্বয়ে উদ্ভূত, যে আনুষঙ্গিক অংশগুলির প্রতিটিই স্বত্ব একটি অপরাধ, তখন অপরাধীকে তৎকর্তৃক অনুষ্ঠিত এইরূপ অপরাধগুলির একটি বেশি অপরাধের জন্য বিহিত দণ্ডের অধিক দণ্ডে দণ্ডিত করা হবে না, যদি না স্পষ্টত: তদ্রুপ বিহিত হয়। যখন কোন অপরাধ, অপরাধের সংজ্ঞা নির্দেশ বা দণ্ডদানের জন্য সংশ্লিষ্ট সময়ে বলবৎ কোন আইনের দুই বা ততোধিক সংজ্ঞায় পড়ে, অথবা যখন কয়েকটি কাজের মধ্যে কোন একটি বা একাধিক কাজ স্বত্বঃ বা স্বতন্ত্রভাবে একটি অপরাধ হয়, কিন্তু সবগুলির সম্মিলনে একটি ভিন্ন অপরাধ হয়, তখন অপরাধীর বিচারকারী আদালত অনুরূপ অপরাধগুলির যে কোন একটির জন্য যতটা কঠোর…