ধারা ৬৯। যদি অর্থদন্ড অনাদায়ের জন্য প্রদত্ত কারাদণ্ডের নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পূর্বে অর্থদণ্ডেও এমন একটি আনুপাতিক অংশ প্রদত্ত অথবা আদায়ীকৃত হয় যে, অর্থদণ্ডে ও অনাদায়ের জন্য প্রদত্ত কারাদণ্ডের মেয়াদের যে অংশ উত্তীর্ণ হয়েছে, তা অর্থদণ্ডে ও এখনও অপ্রদত্ত বা অনাদায়ীকৃত অংশের সাথে আনুপাতিক হার অপেক্ষা কম নয়, তবে আসামীর কারামুক্তি হবে। উদাহরণ Illustration ক একশত টাকা অর্থ দণ্ডে এবং অর্থদণ্ড অনাদায়ে চার মাসের জন্য কারাদণ্ডে দণ্ডিত হয়। এইক্ষেত্রে, কারাদণ্ডের একমাস উত্তীর্ণ হওয়ার আগে যদি অর্থদণ্ডের পচাত্তর টাকা । প্রদত্ত বা আদায়ীকৃত হয়, তবে প্রথম মাসটি উত্তীর্ণ হওয়ার সাথেই সাথেই…