ধারা ৬৪। যেক্ষেত্রে অপরাধটি কারাদণ্ড ও অর্থদণ্ড উভয়বিধ দণ্ডেই দণ্ডনীয়, সেরূপ প্রত্যেক ক্ষেত্রে অপরাধীকে কারাদণ্ডসহ বা কারাদণ্ড ছাড়া অর্থ দণ্ডে দণ্ডিত করা হলে, এবং যেখানে অপরাধটি কারাদণ্ডে কিংবা অর্থ দণ্ডে, অথবা শুধু অর্থ দণ্ডে দণ্ডনীয়, সেক্ষেত্রে অপরাধীকে অর্থ দণ্ডে দণ্ডিত করা হলে; অনুরূপ অপরাধীকে দণ্ডদানকারী আদালত দণ্ডাদেশে এইরূপ নির্দেশদান করতে পারবেন যে, অর্থদণ্ড অনাদায়ে অপরাধী কোন নির্দিষ্ট মেয়াদের কারাদণ্ড ভোগ করবে এবং অর্থদণ্ড অনাদায়ের জন্য অপরাধীর বিরুদ্ধে প্রদত্ত অনুরূপ কারাদণ্ড অপরাধীকে তৎপূর্বে কোন কারাদণ্ডে দণ্ডিত করা হয়ে থাকলে সে পূর্ব প্রদত্ত কারাদণ্ডের অতিরিক্ত স্বরূপ…