ধারা ৬০। যে মামলায় অপরাধীকে সশ্রম বা বিনাশ্রম যে কোন প্রকারের (বা উভয় প্রকারেরই) কারাদণ্ডে দণ্ডিত করা যায়, সেরূপ প্রত্যেক ক্ষেত্রে অনুরূপ দোষীকে দন্ডদানকারী আদালত দন্ডাদেশে অনুরূপ কারাদন্ড সমগ্রভাবে সশ্রম হবে, অথবা অনুরূপ কারাদণ্ড সমগ্রভাবে বিনাশ্রম হবে, অথবা অনুরূপ কারাদণ্ডে যে কোন অংশবিশেষ সশ্রম বা অবশিষ্টাংশ বিনাশ্রম হবে বলে নির্দেশ করতে পারবেন।