ধারা ৫৩-ক। (১) (২) উপধারার শর্তাবলী সাপেক্ষে, সাময়িকভাবে প্রচলিত অপর যেকোন আইনে যেখানে যাবজীবন দ্বীপান্তর’-এর উল্লেখ রয়েছে, সেখানে উহা যাবজীবন ‘কারাবাস’ ধরতে হবে। (২) বর্তমানে প্রচলিত যেকোন আইনে কোন মেয়াদের বা স্বল্প মেয়াদের জন্য যেকোনভাবে হোক না কেন, দ্বীপান্তরের উল্লেখ থাকলে উহা রদ বলে পরিগণিত হবে। (৩) বর্তমানে প্রচলিত অপর যেকোন আইনে, যেখানে দ্বীপান্তর উলেখ রয়েছে: (ক) সেখানে উহা যদি যাবজীবন দ্বীপান্তর বুঝায়, তবে উহাকে যাবজীবন কারাবাস ধরতে হবে; (খ) সেখানে উহা যদি স্বল্পতর মেয়াদের দ্বীপান্তর বুঝায়, তবে উহা রদ হিসেবে গণ্য হবে।