ধারা ৫৩। এই বিধির বিধানসমূহের বলে অপরাধীরা যে সকল দণ্ডে সাজাপ্রাপ্ত হবে, সে সকল সাজা হচ্ছে: প্রথমত (First):- মৃত্যু দণ্ড । দ্বিতীয়ত (Secondly):- যাবজীবন কারাদণ্ড । তৃতীয়ত (Thirdly).- বাতিল। চতুর্থত (Fourthly):- কারাদণ্ড, যা দুই প্রকারের হতে পারে, যথা:- (১) সশ্রম, অর্থাৎ কঠোর শ্রমসহ এবং (২) বিনাশ্রম, পঞ্চমত (Fifthly):- সম্পত্তির বাজেয়াপ্তি; ষষ্ঠত (Sixthly):- অর্থদণ্ড । ব্যাখ্যা (Explanation):- যাবজ্জীবন কারাদণ্ড হলে, কারাদণ্ড অবশ্যই সশ্রম হবে।