ধারা ৫২ক। ১৫৭ ধারা ছাড়া এবং ১৩০ ধারায় যেখানে আশ্রিত ব্যক্তিকে তার স্ত্রী বা স্বামী আশ্রয়দান বা রক্ষা করে তা ব্যতীত, (অন্য সকল ক্ষেত্রে) গ্রেফতার এড়াবার জন্য কোন ব্যক্তিকে আশ্রয়, খাদ্য, পানীয়, অর্থ, কাপড়চোপড়, অস্ত্র-শস্ত্র, গোলাবারুদ বা পরিবহনের উপায় উল্লিখিত বা অনুলিখিত প্রকরণের কোন উপায়ে কোন ব্যক্তিকে সহায়তা করে ‘আশ্রয়দান’ কথাটির অন্তর্ভুক্ত।