ধারা ৫০৮। কোন ব্যক্তি যদি কাউকে এইরূপ বিশ্বাস করায় যে, সে যে কাজটি করতে আইনতঃ বাধ্য নয়, সে কাজটি যদি সে না করে কিংবা সে যে কাজ করতে আইনতঃ বাধ্য সে কাজটি করা হতে যদি সে বিরত না হয়, তবে প্রথমোক্ত ব্যক্তি স্বীয় কোন কাজ কর্তৃক তাকে বা সে যার সাথে স্বার্থসংশ্লিষ্ট, এমন অপর কাউকে বিধাতার রোষভাজন করবে এবং ইচ্ছাপূর্বক এইরূপ বিশ্বাস সৃষ্টি করে তাকে দিয়ে উদিষ্ট কাজটি করায় বা করা হতে বিরত রাখে অথবা করানোর বা করা হতে বিরত রাখার উদ্যোগ করে, তবে সে ব্যক্তি এক বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে। উদাহরণসমূহ - Illustrations (ক) ক চ-এর…