ধারা ৫০৭। কোন ব্যক্তি যদি বেনামী চিঠিপত্রযোগে বা বেনামীভাবে সংযোগ সাধন করে, অথবা যার নিকট থেকে ভীতি প্রদর্শন করা হল, তার নাম বা ঠিকানা গোপন রাখার জন্য সর্তকর্তা অবলম্বন করে অপরাধমূলক ভীতি প্রদর্শনের অপরাধ সংঘটন করে, তবে সে ব্যক্তি অপরাধটির জন্য পূর্ববর্তী সর্বশেষ ধারায় বিহিত সাজার অতিরিক্ত দুই বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে।