ধারা ৫০৫ ক। যদি কোন ব্যক্তি (ক) কথার দ্বারা, বলে অথবা লিখে কিংবা স্বাক্ষর করে বা দৃশ্যমান বর্ণনা দিয়ে কিংবা অন্যভাবে কোন কিছু করে, অথবা (খ) কোন বিবৃতি, উড়ো খবর বা প্রতিবেদন তৈরি করে, প্রকাশ করে বা প্রচার করে, যা বাংলাদেশের নিরাপত্তার বা জনশৃঙ্খলার বা বিদেশের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বা জনসাধারণের আবশ্যকীয় সরবরাহ বা সেবা রক্ষায় অনিষ্টকর, তবে সে ব্যক্তি সাত বৎসর মেয়াদের কারাদণ্ডে বা অর্থ দণ্ডে বা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।