ধারা ৫০৫। কোন ব্যক্তি যদি কোন বিবৃতি, গুজন বা রিপোর্ট প্রণয়ন করে, প্রকাশ করে বা বিতরণ করে- (ক) বাংলাদেশের সেনাবাহিনীর, নৌবাহিনীর বা বিমানবাহিনীর কোন অফিসার, সৈনিক, নাবিক বা বৈমানিককে বিদ্রোহ করার বা অপর কোনভাবে তার কর্তব্যে অবহেলা করার জন্য প্রবৃত্ত করার অভিপ্রায়ে বা এইরূপ ঘটতে পারে জানা সত্ত্বেও এইরূপ অভিপ্রায়ে; অথবা (খ) জনসাধারণের বা জনসাধারণের শ্রেণীবিশেষের মধ্যে এমন আতঙ্ক সৃষ্টি করার অভিপ্রায়ে যার ফলে কেউ রাষ্ট্রের বিরুদ্ধে বা শান্তি বিরুদ্ধ কোন অপরাধ অনুষ্ঠানে প্রবৃত্ত হয়; অথবা (গ) কোন জনসম্প্রদায় বা জনশ্রেণীবিশেষকে উত্তেজিত করে অপর কোন জনসম্প্রদায় বা জনশ্রেণীবিশেষের বিরুদ্ধে কোন…