ধারা ৫০৪। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে অন্য কোন ব্যক্তিকে অপমান করে এবং তদ্বারা তাকে উস্কানি দান করে এবং অনুরূপ উস্কানির ফলে যাতে সে ব্যক্তি শান্তিভঙ্গ বা অপর কোন অপরাধ করে, তদুদ্দেশ্যে কিংবা অনুরূপ উস্কানির ফলে সে ব্যক্তি শান্তিভঙ্গ করতে পারে বা অপর কোন অপরাধ করতে পারে বলে জানা সত্ত্বেও যদি তা করে, তবে সে ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।